মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
ভোলার মনপুরায় ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাধেরহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মো. শুভ (২১), চরফৈজুদ্দিন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে এবং মো. শামিম (২১), মিয়া জমির শাহ বাজার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সুমনের ছেলে। তারা দুজনই হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাধেরহাট বাজার এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে।
পুলিশের দাবি, পরে আটক মো. শুভর দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো চার পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় দোকানের ওজন পরিমাপক যন্ত্রে ইয়াবাগুলোর মোট ওজন ০.৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১ হাজার ২০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবার মধ্যে দুটি পিস রাসায়নিক পরীক্ষার জন্য পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় উপস্থিত স্থানীয় দুই ব্যক্তিকে সাক্ষী করা হয় এবং জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, আটক মো. শুভ পুলিশের জিজ্ঞাসাবাদে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। একই সঙ্গে মো. শামিম তাকে ইয়াবা বিক্রিতে সহযোগিতা করতেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) এবং ৪১ ধারায় মামলা করার প্রক্রিয়া নেওয়া হয়েছে।
Aminur / Aminur
টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত
দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ
মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা
টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই
ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত