ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। নিউইয়র্ক স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এ সাক্ষাৎ হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এবং বাংলাদেশ-ব্রাজিল সম্পর্কের ক্রমবর্ধমান গতিধারায় সন্তোষ প্রকাশ করে। তারা দ্বিপাক্ষিক সহযোগিতা—বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
এ ছাড়া, উভয় পক্ষ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেয় এবং নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলোতে পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি দুই দেশের মধ্যে জনগণের সঙ্গে জনগণের ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।
aliul / aliul
দুপুর থেকে ৬ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
পুলিশের বিশৃঙ্খলায় শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, প্রয়োজনে মামলা
দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা
বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ
কাটছে নিম্নচাপের প্রভাব, বাড়তে পারে তাপমাত্রা
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী
আট বিভাগেই বৃষ্টির আভাস