ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১২:১৪

গাজীপুরের টঙ্গীতে ৪৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তিনি ও স্থানীয় যুবদলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর নওগাঁ এলাকায় স্থানীয় যুবদলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আব্দুল খালেক মিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাকে ও তার পরিবারের সদস্যদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে অতীতে করা একটি মামলার আইনি কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এরপরও ওই বিষয়কে কেন্দ্র করে নতুন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। আব্দুল খালেক মিয়া বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ও থানায় করা অভিযোগের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এসব অভিযোগের কারণে আমি ও আমার পরিবার সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথভাবে তথ্য যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে আব্দুল খালেক মিয়ার বিরুদ্ধে করা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ জানান।

Aminur / Aminur

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ