দাগনভূঞা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি র্যালী
সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাাঁড়াও বাংলাদেশ। এই শ্লোগানকে সামনে রেখে দাগনভূঞা উপজেলা যুবলীগের আয়োজনে এক শান্তি ও সম্প্রীতি র্যালী ও আলোচনা সভা করা হয়েছে।
মঙ্গলবার সকালে দাগনভূঞা বাজারের বিভিন্ন সড়কে র্যালী শেষে বাজার জিরোপয়েন্টে আলোচনা সভা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবলীগ সভাপতি ও ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, সাধারন সম্পাদক ও ৭নং মাতুভূঞা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খান, পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল হুদা সেলিম, উপজেলা যুবলীগ সহ-সভাপতি রেজাউল করিম পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু হাসান দিদার, ৩নং পূর্বচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এস.এম আবির হোসেন কনক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাসের চৌধুরী আসিফ, সাধারন সম্পাদক আরিপুর রহমান অপুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত উক্ত র্যালী শেষে উপজেলা যুবলীগ সভাপতি ও ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান আমরা সবাই বসবাস করি, আমরা একে অপরের বিপদে এগিয়ে আসি। কিন্তু বর্তমানে কিছু ব্যক্তি নানানভাবে উষ্কানীমূলক বক্তব্য ও গুজব ছড়িয়ে দেশের মধ্যে অসান্তি সৃষ্টি করার পায়তারা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের দাগনভূঞাতে তা হতে দিবোনা। আমরা অসাম্প্রদায়ীক ছিলাম এবং তা বজায় রাখবো।
এমএসএম / এমএসএম
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ