ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বরিশালে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ১:৫৫
গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের ২০১০-২১ সালের ৫ শতাংশ ডব্লিউপিপিএফ/ডব্লিউডব্লিউএফ এর বকেয়া পাওনা পরিশোধের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের আইনগত পাওনা আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। ২০১০-২১ সালের ৫ শতাংশ ডব্লিউপিপিএফ/ডব্লিউডব্লিউএফ এর বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে তারা গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে দ্রুত সমাধানের আহ্বান জানান।
তারা বলেন, পাওনা পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। কর্মসূচিতে ঢাকার যুগ্ম আহ্বায়ক সিরাজুল হক মামুন ও বরিশাল আঞ্চলিক সমন্বয়কারী নাসির আহমেদ চৌধুরী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, তারা কোনো অনুকম্পা চান না, আইনগত অধিকার চান। দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের অপেক্ষায় থাকা সাবেক কর্মকর্তা-কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।

Aminur / Aminur

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার