সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জের সলঙ্গায় কিশোরীকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন এক কিশোরের মা।
তাঁর দাবি, প্রেমের সম্পর্কের জেরে কিশোরী নিজেই তাঁদের বাড়িতে এসেছিল। পরে সে আত্মগোপনে যায়। অথচ এ ঘটনায় তাঁর ছেলেসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় খোলা বার্তা অনলাইন গণমাধ্যমের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন কিশোর জাকারিয়ার মা মোছা. সাফি খাতুন।
সংবাদ সম্মেলনে সাফি খাতুন বলেন, সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকার জার্মানপ্রবাসী জাহিদুল ইসলামের ছেলে জাকারিয়া (১৭) ও একই থানার আগুরপুর এলাকার মনিরুল ইসলাম মিলন সরকারের মেয়ে মিরা আক্তার মাহির (১৫) মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহি বিয়ের দাবিতে তাঁদের বাড়িতে আসে। বিষয়টি মাহির পরিবারকে জানানো হলে তাঁরা মেয়েকে বাড়িতে নিয়ে যান এবং মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
সাফি খাতুনের দাবি, এরপর মাহি নিজেই জাকারিয়াকে উৎসাহিত করে আত্মগোপনে রয়েছে। তবে এ ঘটনায় মাহির বাবা বাদী হয়ে তাঁদের পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। তিনি আরও অভিযোগ করেন, মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেওয়ার পরও মাহির চাচা মিন্টু সরকার পুলিশ দিয়ে নিয়মিত তাঁদের হয়রানি করছেন।
সংবাদ সম্মেলনে সাফি খাতুন বলেন, ‘আমরা চাই, প্রশাসন অহেতুক আমাদের হয়রানি না করে আমার সন্তানকে উদ্ধার করে ফিরিয়ে দিক। আমার ছেলের সঙ্গে যদি মেয়েটিও থেকে থাকে, তাকেও উদ্ধার করার অনুরোধ করছি।’
তিনি প্রশাসনের কাছে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং তাঁর ছেলেকে উদ্ধারে সহযোগিতা কামনা করেন।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন