ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সরকার ও ছাত্রদের মুখোমুখি দাঁড় করানোর অশুভ চেষ্টা ও মহাপরিকল্পনাকে সরকার নস্যাৎ করে দিয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক আবুহেনা মোস্তফা কামাল। শনিবার সকালে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে স্টেশন ভাঙচুর, ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে পাকশীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দল পাকশী শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন পাকশী বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংগঠনের শাখা সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সহসভাপতি আহসান হাবিব, ডিসিও হাসিনা বেগম, ডিটিও মুশারেফ হোসেইন, ডিএমই (ক্যারেজ) রবিউল ইসলাম, ডিএমই (লোকো) শেখ আশিখ আহমেদ এবং শ্রমিক দল নেতা খন্দকার সোহেল রানা ও মামুনুর রহমান বক্তব্য রাখেন।
শ্রমিক নেতারা অভিযোগ করেন, সরকারকে ক্ষতিগ্রস্ত করতে একটি বিদেশি অশুভ শক্তির মদদে নির্দিষ্ট রাজনৈতিক মহলের সন্ত্রাসীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সমাবেশ শেষে পাকশী এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে রেলের স্থাপনা ও সম্পদ রক্ষায় পাকশীতে শ্রমিক কর্মচারীদের এ প্রতিবাদী কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন