ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ২:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সফরকালে বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবিরের আমন্ত্রণে তাঁর বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শনিবার দুপুরে হুমায়ুন কবিরের বাসভবনে এ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মধ্যাহ্নভোজ শেষে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এ সময় তিনি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য আহ্বায়ক হুমায়ুন কবিরকে নির্দেশনা দেন।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হুমায়ুন কবিরের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। তাঁর চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত অবগত হন তিনি। এ সময় হুমায়ুন কবিরের দ্রুত সুস্থতা কামনা করেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মধ্যাহ্নভোজ ও মতবিনিময়কালে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন