বরিশালে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
মন্ত্রীর পদমর্যাদায় থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন-সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙনরোধে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। আজ শনিবার সকাল দশটায় স্পীড বোর্ডযোগে তিনি বরিশালের গৌরনদী উপজেলার আড়িয়াল খাঁ নদীর তীরবর্তী মিয়ারচর নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। পরে বেলা এগারটার দিকে মিয়ারচর লঞ্চঘাট এলাকায় নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন।
এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় সরকারের পক্ষ থেকে মিয়ারচরবাসীকে নদী ভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেয়ার আশ্বাস প্রদান করেছেন।
একইদিন জহির উদ্দিন স্বপন এমপি পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লারখাল, মাহিলাড়া ইউনিয়নের দক্ষিণ বিল্বগ্রাম সহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ইব্রাহীম, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন