টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে টঙ্গীর মুন্নু টেক্সটাইল মিলস স্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী মিলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের সদস্যসচিব ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল কাইয়ূমের নেতৃত্বে মিছিলে অংশ নেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের সদস্য মো. শুকুর আলী, টঙ্গী পশ্চিম থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক জিন্দা বেপারী, আলাউদ্দিন সুমন, মো. ফারুক, মো. আলমগীর হোসেন ও সদস্য মোরশেদ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। দেশের গণতান্ত্রিক পরিবেশ, সাধারণ মানুষের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার কথাও জানান তারা।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন