ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ২:২২

জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় বরিশালে ১০২ জন এতিম শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর ও বিনোদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশুদের পরিবারের জন্য চলতি বছরের তৃতীয় কোয়ার্টারের তিন মাসের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় দেশের ৪০০ এতিম শিশুকে নিয়ে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের বরিশাল প্রতিনিধি মো. রহমাতুল্লাহ সিদ্দিকী ও আননুর খান, জুনিয়র প্রোগ্রাম অফিসার সাজিদ আল আহাদ এবং জুনিয়র অ্যাডমিন অফিসার শিবলি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. ফরিদা সুলতানা। তিনি এতিম শিশুদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করেন। পাশাপাশি শিশুদের কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের পরিকল্পনা ও কার্যক্রম গ্রহণের কথা জানান। পরে তিনি উপস্থিত এতিম শিশুদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে তাসনিম, হিয়া, তিথি, তাথই, বিপাশা, সুরাইয়া, ইয়াম ও সিয়ামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অরফ্যান কেয়ার প্রোগ্রামের মাধ্যমে এতিম শিশুদের শিক্ষা, বিনোদন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের খাদ্যনিরাপত্তায় সহযোগিতা করা হচ্ছে।

Aminur / Aminur

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন

সলঙ্গায় জামিনের পরও হয়রানির প্রতিবাদে কিশোরের মায়ের সংবাদ সম্মেলন