শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার নবগঠিত কমিটির শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদ্রাসার অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি ও প্রবীণ আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মো. শহিদুল্লাহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর পৌর শাখার সভাপতি হিসেবে হাফেজ মাওলানা মনিরুল ইসলাম, সহ-সভাপতি (১) প্রভাষক ওমর ফারুক, সহ-সভাপতি (২) মো. ওয়াজেদ আলী, সেক্রেটারি হিসেবে সহকারী অধ্যাপক আলহাজ্ব আবু দাউদ এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে হাফেজ মাওলানা আবু ইউসুফ দায়িত্ব গ্রহণ করেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে কারী আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, দফতর সম্পাদক মো. আমিনুর রহমান, অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. ইমদাদুল হক (ডাবলু), প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল হোসেন, দাওয়াহ ও গণশিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. ইদ্রিস আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী এবং নির্বাচন ও মানবাধিকার সম্পাদক মো. আব্দুর রহিম শপথ নেন। কমিটির সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন মো. হাইনুর হোসেন, মো. আবুল কাশেম ও মো. আবুল বাসার।
শপথ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক
সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন