ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার


রবিউল ইসলাম রবি,  ধুনট  photo রবিউল ইসলাম রবি, ধুনট
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ৩:৫৯

বগুড়ার ধুনটে বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার মামলায় মো. নবাব আলী মন্ডল (৫১) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নবাব আলী মন্ডল উপজেলার বেড়েরবাড়ী (বুড়ীর ভিটা) গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে। তিনি নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৬ জুন ধুনট পশ্চিমভরণশাহী ১ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলার অভিযোগে ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট থানায় মামলা করা হয়। মামলাটির এফআইআর নম্বর-১৮। ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
ওই মামলার আসামি হিসেবে নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘মামলার এজাহারভুক্ত আসামি নবাব আলী মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

Aminur / Aminur

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’