ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ


তাপস কুমার রায়, তারাগঞ্জ photo তাপস কুমার রায়, তারাগঞ্জ
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ৪:৩

দারিদ্র্য, প্রতিবন্ধকতা ও নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার তাপস সরকার। মেধা ও পরিশ্রমের মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পেরিয়েও শেষ পর্যন্ত পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার অভিযোগে তার সেই স্বপ্ন এখন অনিশ্চয়তায়। তাপস সরকার তারাগঞ্জ উপজেলার এক দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা রিকশা চালিয়ে সংসার চালান। আর্থিক সংকটের মধ্যেও তাপস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। নিজের পড়াশোনার খরচ জোগাতে অন্য শিক্ষার্থীদের টিউশনি করতেন তিনি। নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে গিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেন।
তাপসের ভাষ্য, জীবনের কঠিন সময়ে নিজের  লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর নিয়োগের স্বপ্ন যখন বাস্তব হওয়ার দ্বারপ্রান্তে, তখন পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ার খবর পান তিনি। তাপস বলেন, “আমি মেধার ভিত্তিতে লিখিত ও ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। তারপরও পুলিশ ভেরিফিকেশনে আমাকে অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে বলে জানতে পেরেছি। কেন আমাকে বাদ দেওয়া হয়েছে, তার সুস্পষ্ট কারণ আমি জানতে পারিনি। যে মুখে মাকে বলেছিলাম—চাকরি হয়েছে, সেই মুখে কীভাবে বলব, ‘মা, ভেরিফিকেশনে আটকাই দিছে’?”
এ খবর জানার পর তাপসের পরিবারের সদস্যরাও হতাশ হয়ে পড়েছেন। দীর্ঘদিনের কষ্ট, অর্থনৈতিক সংকট ও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে আসা তাপসের নিয়োগের স্বপ্ন এভাবে থমকে যাওয়ায় পরিবারের মধ্যে নেমে এসেছে হতাশা। তাপসের দাবি, পুলিশ ভেরিফিকেশনে তাকে কেন অনুপযুক্ত বিবেচনা করা হয়েছে, সে বিষয়ে তাকে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। তার বিরুদ্ধে কোনো মামলা বা অপরাধের অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি। ফলে বিষয়টি পুনরায় যাচাই করে প্রকৃত কারণ প্রকাশের দাবি জানিয়েছেন তিনি।
তাপস সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার পুলিশ ভেরিফিকেশন পুনরায় যাচাই, বাদ দেওয়ার কারণ লিখিতভাবে জানানো এবং বিধি অনুযায়ী নিয়োগের সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। তাপস সরকারের মতো যেসব প্রার্থী নিয়োগের বিভিন্ন ধাপ সম্পন্ন করার পর ভেরিফিকেশনে বাদ পড়েছেন, তাদের অনেকের মধ্যেই বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাপসের মতো সংগ্রামী প্রার্থীদের ক্ষেত্রে মেধা, যোগ্যতা ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে যেন কোনো প্রশ্নের অবকাশ না থাকে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। তাপসের আবেদন, তার ভেরিফিকেশনটি পুনরায় যাচাই করে তাকে বাদ দেওয়ার প্রকৃত কারণ স্পষ্ট করা হোক এবং তিনি যোগ্য হলে বিধি অনুযায়ী নিয়োগের সুযোগ দেওয়া হোক।

Aminur / Aminur

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’