বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
বরিশালের বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মো. নাজমুল হাসান খান ও ড. মো. শামীম আহসান। এছাড়া কলেজের দাতা সদস্য ও পৃষ্ঠপোষক মো. সানিরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা নতুন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, কবিতা ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ছবি: নবীন বরণ অনুষ্ঠানে অতিথি ও নবীন শিক্ষার্থীরা।
Aminur / Aminur
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন