আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
নওগাঁর আত্রাই মহিলা কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সংবর্ধনা ও নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মহিলা কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্রাই মহিলা কলেজের পক্ষ থেকে এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা দেওয়া হয়।
আত্রাই মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আবু মাসুম-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু। স্বাগত বক্তব্য রাখেন আত্রাই মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। আত্রাই মহিলা কলেজ এই অঞ্চলের নারী শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের কেবল আনুষ্ঠানিক শিক্ষা অর্জন করলেই চলবে না, বরং সৎ, নীতিবান ও সুশিক্ষায় শিক্ষিত নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মের মেধা ও নিষ্ঠাই আমাদের আগামীর বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তসলিম উদ্দিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সহ-সভাপতি এস এম মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Aminur / Aminur
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান