ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ৪:১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ইঞ্জিনচালিত নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। গতকাল শনিবার সকালে বৈদ্যেরবাজার এলাকায় অবস্থিত আল মোস্তফা কোম্পানীর একটি কারখানার পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন সজীব, শামিন ও সামিয়া একই পরিবারের তিন ভাইবোন।  তারা তিন ভাইবোন নৌকা ডুবিতে এখনো পর্যন্ত নিখোঁজ হেলাল উদ্দিনের সন্তান। 
ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লা জেলার শ্রীমদ্দি এলাকা থেকে একটি ছোট্ট ইঞ্জিনচালিত নৌকায় দুটি গরু, একটি ছাগল, বিয়ের অন্যান্য মালামালসহ ১৩ জন যাত্রী নিয়ে সোনারগাঁয়ের মায়াময়ী গ্রামের উদ্যেশ্যে রওয়ানা হয়। যাত্রা পথে মেঘনা নদীর মাঝামাঝি অবস্থায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ইঞ্জিনচালিত নৌকাটি উল্টে যায়। এসময় ৮জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ঐদিন নৌকা ডুবির পর তাৎক্ষনিক রাশিদা নামে এক নারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নৌকাডুবির ঘটনায় হেলাল উদ্দিনসহ তার তিন সন্তান সজীব, সামিয়া ও সামিন নিখোঁজ ছিলেন। ঘটনার পর দুইদিন নিখোঁজ থাকার পরে গতকাল শনিবার সকাল ৮টার দিকে নদীতে ভাসমান অবস্থায় প্রথমে তাদের মরদেহ দেখতে পান উদ্ধারকারী দলের সদস্যরা। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তিন ভাইবোনের মরদেহ উদ্ধার করে। এখনো পর্যন্ত হেলাল উদ্দিন নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, নিখোঁজ চার জনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ থাকা হেলাল উদ্দিনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 

Aminur / Aminur

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ

ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন

মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’