রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ৩০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করেন তিনি। কর্মসূচির আওতায় উপজেলা মডেল মসজিদ, ক্ষীরতলা কবরস্থান, নলকা ইডিএন উচ্চ বিদ্যালয়, আল বারাকা একাডেমি ও প্রতাপদীঘি শ্মশানসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
ইঞ্জিনিয়ার মো. সাব্বির আহমেদ বলেন, ‘কার্বন নিঃসরণ কমানো এবং মানুষ ও পশুপাখির জন্য ফলের ব্যবস্থা করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। এ লক্ষ্যেই উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Aminur / Aminur
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন