ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ দুপুর ৪:২৭

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এর আগে একই এলাকায় এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হয়েছে। 

চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশনের ইনচার্জ (আইসি) অসীম ধর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি রেললাইনের ওপর হাঁটছিলেন। পেছন দিক থেকে ট্রেন আসার সময় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি ষোলশহর স্টেশনে ভাসমানভাবে থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।ৃ

তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হাতের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যের মাধ্যমে তার পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্তের চেষ্টা করা হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সাম্প্রতিক সময়ে একই এলাকায় এক শিশুসহ দুজনের মৃত্যুর পর নতুন করে এই প্রাণহানির ঘটনায় রেললাইনে চলাচল ও এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

aliul / aliul

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী