ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৫:৮

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ।

গতকাল (শুক্রবার) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার চারজনের মধ্যে ৩ জন শাহ আলী মাজার এলাকায় ভাসমান অবস্থায় থাকেন। টাকার বিনিময়ে তারা ভাঙচুর ও লুটপাটে অংশ নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে শাহ আলী থানা পুলিশ।

aliul / aliul

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী