ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৫:১০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম ও রুবেলা টিকাদান থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে শতভাগ টিকার আওতায় আনার লক্ষ্যে মাসব্যাপী ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (২৬ সেপ্টেম্বর) নগর ভবনে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ডিএসসিসির বিভিন্ন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী যেসব শিশু এখনও হাম-রুবেলা টিকাদান কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের বাড়ি বাড়ি ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে দ্রুত টিকার আওতায় আনাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। ডিএসসিসির সব অঞ্চল ও ওয়ার্ডে নিবিড়ভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা, বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের খুঁজে বের করতে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই বিশেষ মপ-আপ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালে ডিএসসিসি এলাকায় প্রায় ২ লক্ষ ৪ হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় এনে টিকাবঞ্চিত শিশুদের খুঁজে বের করে প্রয়োজনীয় এমআর টিকা দেওয়া হবে।

মূল ক্যাম্পেইন শুরুর পূর্বে ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত প্রাথমিক অনুসন্ধান কার্যক্রমে ইতোমধ্যেই ৩১১৫ জন বাদ পড়া শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৮৮৪ জন শিশুকে সফলতা ও নিরাপত্তার সঙ্গে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ২৩১ জন শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কাজ চলমান রয়েছে।

ডিএসসিসি এলাকার সব অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতারাসহ সর্বস্তরের জনগণকে এ কার্যক্রমে সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছে। কোনো এলাকার কোনো শিশু যেন হাম-রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

aliul / aliul

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী