ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৬ বিকাল ৫:১১

নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ডেঙ্গু মুক্ত ঢাকা উত্তর ও দখল মুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে ডেঙ্গু লার্ভা ধ্বংস ও প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহ-এর উদ্বোধনের সময় প্রশাসক এই ঘোষণা দেন।

প্রশাসক বলেন, আমরা গত ০৩ মাস আগেই ডেঙ্গু মুক্ত ঢাকা উত্তর সিটি গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত ডেঙ্গু মশার লার্ভা ধ্বংস করার লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানসহ ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও জনগণকে সচেতন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরকে ডেঙ্গু মুক্ত করা করার লক্ষ্যে আমরা প্রতিদিন বিভিন্ন অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি। বিভিন্ন বাসা বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসা-বাণিজ্যিক ও প্রতিষ্ঠানে ডেঙ্গু মশার লার্ভা সন্ধানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যাচ্ছে এবং যেখানে লার্ভা পাওয়া গেছে সেখানে জরিমানা করা হচ্ছে।

প্রশাসক জানান, ঢাকা উত্তরের নগরবাসীর জন্য ডেঙ্গু মুক্ত নগর গড়ে তোলার আহ্বান জানিয়ে নগরবাসীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখা হয়েছে এবং চিঠিটি স্থানীয় প্রতিনিধি ও আঞ্চলিক কর্মকর্তার মাধ্যমে জনগণ হাতে পৌঁছে দেওয়া হবে এবং জনগণ সচেতন ও সহযোগিতা করার সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ডেঙ্গু মুক্ত নগর গড়ার লক্ষ্যে সবাইকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। কারণ সিটি করপোরেশন একার পক্ষে ডেঙ্গু মুক্তনগর গড়ে তোলার সম্ভব না। জনগণকে সহযোগিতা নিয়েই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে ডেঙ্গু মুক্ত করা বলে জানান প্রশাসক।

তিনি মেট্রো রেলের পিলারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও রাজনীতিবিদদের পোস্টার ও লিফলেট দেখে বিরক্তি প্রকাশ করে বলেন, নগরের সৌন্দর্য রক্ষায় যা যা করণীয় আমরা তাই করব। আগামী ৭২ ঘণ্টার ভিতরে মেট্রোলের সকল পিলারের গায়ে সকল ধরনের অবৈধ পোস্টার উচ্ছেদের নির্দেশনা দেন।

প্রশাসক জানান, ফুটপাত জনগণের অধিকার এবং ফুটপাত দিয়ে নিরাপদে জনগণ যাতায়াত করবে এটাই স্বাভাবিক নিয়ম | কিন্তু এই নিয়মের ব্যত্যয় ঘটে ঘটিয়ে যারা ফুটপাতে দখল করে ব্যবসা-বাণিজ্য করছেন, তাদেরকে আমরা প্রথমে নোটিশ দিয়েছিলাম কিন্তু তারা নোটিশে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি।

প্রশাসক হুঁশিয়ার দিয়ে বলেন, এখন আর নোটিশ নয়, যেখানেই ফুটপাত দখল করা হবে, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে এবং ভ্রাম্যমাণ আদালত অবৈধফুটপাত দখল মুক্ত করে জনগণের চলাচলের জন্য মুক্ত করে দেবে।এ বিষয়ে কোন ছাড় হবে না।

প্রশাসক আরও বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস এবং মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ক্ষমতায় প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা প্রধানমন্ত্রীকে সহযোগিতা করব এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা কেউ প্রতিহত করতে চাইলে আমরা সম্মিলিতভাবে জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করব।

তিনি বলেন, সবার বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ এই নীতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে পাশে থেকে আমরা দেশের উন্নয়নে অগ্রযাত্রায় অংশীদার হব এটাই আমাদের অঙ্গীকার।

বিশেষ পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ উদ্বোধন শেষে মেট্রোলের নিচে দোকানদারদের ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার লক্ষ্যে উত্তর সিটি করপোরেশনের বিশেষ বিন স্থাপন করা হয় এবং সবাইকে এই বিনে ময়লা ফেলার অনুরোধ করা হয়।

বিন উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বিশেষ র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে মিরপুর ১০ ফলপট্টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং আবারও যদি বসে তাহলে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

aliul / aliul

ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির

ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু

রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪

মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

সি‌ভিল নিউ‌ক্লিয়ার সহযো‌গিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা

নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ

পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ

ভুয়া সচিবের জমি কেনার ফাঁদে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

সালাউদ্দিন তানভীরের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ ‘ভিত্তিহীন’

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী