শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
শেরপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, শেরপুর মোঃ বুলবুল আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির মহোদয়ের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জুলফিকার হোসাইন রনি।
অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, শেরপুর এ কর্মরত সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ ও পারিবারিক আদালতের বিজ্ঞ বিচারক উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর, সম্মানিত পুলিশ সুপার, শেরপুর , পুলিশ সুপার, পিবিআই, জামালপুর, অতিরিক্ত পুলিশ সুপার, শেরপুর, সিআইডি ও ডিবি, শেরপুর এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, জেল সুপার, সিভিল সার্জনের প্রতিনিধি, তত্তাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, শেরপুর, বিজিবির সহকারী পরিচালক,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বনবিভাগের প্রতিনিধি, জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি ও সেক্রেটারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিজ শারমিন আক্তার।
উক্ত কনফারেন্সে মামলার দ্রুত নিষ্পত্তি, তদন্ত কার্যক্রম গতি আনয়ন, সময়মত চার্জশিট দাখিল, ফরেনসিক ও মেডিকেল রিপোর্ট দ্রুত প্রাপ্তি, আদালত ও পুলিশের মধ্যে সমন্বয় বৃদ্ধি সর্বপরি বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
Aminur / Aminur
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ