এমপির দাবি দুজনকে থানায় সোপর্দ, ওসিদের না
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
বিশাল অংকের ঋণ গ্রহণ ও নজিরবিহীন শর্তে চুক্তির অভিযোগ উঠে এসেছে। ঘটনা ঘিরে প্রশাসনিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতিবেদকের হাতে আসা বেশ কিছু চাঞ্চল্যকর নথিতে দেখা গেছে—লক্ষ্মীপুর ২ আসনের বর্তমান সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভূঁইয়া নিজ স্বাক্ষরিত একটি সম্মতিপত্র,জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড ধানমন্ডি শাখার ৫টি ব্লাংক চেক রয়েছে। গত মে মাসের ১৭ তারিখে লক্ষ্মীপুর ২ আসনের সদস্য আবুল খায়ের ভূঁইয়ার স্বাক্ষরিত মেসার্স- নীলা এন্টারপ্রাইজের নামে চুক্তিপত্রটি সম্পাদন করা হয়। উক্ত সম্মতিপত্রে উল্লেখ আছে তিনি ৬০ কোটি টাকা ঋণ গ্রহণ করতে ইচ্ছুক। সেখানে উল্লেখ রয়েছে ১৮ মাসে ৩০% সার্ভিস চার্জসহ সুদে মূলে দ্বিগুণ ১৫৬ কোটি টাকা পরিষোধের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। উল্লেখ্য যে ঋণ চুক্তিপত্র স্বাক্ষরের সময় প্রদানের অঙ্গীকার করলাম যা ঋণ চুক্তি পত্রের মেয়াদের সময়ের মধ্যে আপনার প্রতিষ্ঠানের সুবিধামতো ক্যাশ কিংবা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে পরিশোধ করা হবে।
একজন দায়িত্বশীল সংসদ সদস্যের এমন অস্বচ্ছ এবং অবিশ্বাস্য আর্থিক অঙ্গীকার ও চুক্তিপত্র সংসদীয় বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন কি না—তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
এ ব্যাপারে মন্তব্য জানতে লক্ষীপুর ২ আসনের সংসদ সদস্য (এমপি)আবুল খায়ের ভুইয়ার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক সকালের সময়'কে বলেন, ভুয়া অভিযোগের কপি নিয়ে দুইজন লোক আমার কাছে এসেছিল যাদেরকে আমি থানায় সোপর্দ করেছি। কিন্তু এমপি সাহেবের কথামতো তার স্থানীয় দূটি থানায় যোগাযোগ করলে সেখানকার দায়িত্ব কর্মকর্তা (ওসি) ২ জন লোক থানাতে দেয়ার ব্যাপারে কিছু বলতে পারেন নাই।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ