বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বনানীতে একটি ২৬তলা ভবনের ২৩তলায় একটি বায়িং হাউজের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৬ মিনিটে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের এফ আর টাওয়ারের পাশে আহমেদ টাওয়ারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভবনটির ২৩তলায় থাকা একটি বায়িং হাউজের অফিসে আগুনের সূত্রপাত হয়। বিকেল ৫টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
aliul / aliul
জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ডেঙ্গু মুক্ত নগর ও অবৈধ দখল মুক্ত ফুটপাত গড়ে তোলার ঘোষণা ডিএনসিসির
ডিএসসিসির এমআর মপ-আপ ক্যাম্পেইন শুরু
রাজধানীতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে লুটপাট, গ্রেপ্তার ৪
মোহাম্মদী হাউজিংয়ে গাড়িমুক্ত সড়কে শিশুদের খেলাধুলা
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু
সিভিল নিউক্লিয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
চাকরি হারানো কর্মী থেকে আদালতের মোহুরি: ‘আইও’ সেজে প্রতারণা
নবায়ন করা সনদ দলিল লেখকদের ফেরত দিতে নির্দেশ
পরিচ্ছন্নতা অভিযানের সাপ্তাহিক প্রতিবেদন চাইল মন্ত্রিপরিষদ বিভাগ