ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ২৬-৯-২০২৬ রাত ৮:১৫

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুরের টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটি লিমিটেডের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু সাকের এবং সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচন কমিটি ফলাফল ঘোষণা করে। মোট ১৮টি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে প্রার্থীদের মধ্যে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিতদের নির্ধারণ করা হয়। সভাপতি পদে মোঃ আবু সাকের ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল আমিন পেয়েছেন ১০৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া পেয়েছেন ১২৭ ভোট। ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে মোঃ মোস্তফা এবং কোষাধ্যক্ষ পদে হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।নির্বাচিতদের ফলাফল সভাপতি মোঃ আবু সাকের ২৯০ ভোট, সহ-সভাপতি মোঃ মোস্তফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম খান ২৬৯ ভোট, যুগ্ম-সম্পাদক সুলতান আহমেদ ২০৯ ভোট, কোষাধ্যক্ষ হাজী জসিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য আনিসুল হক পলাশ ২৭২ ভোট, সদস্য, আব্দুল্লাহ আল মামুন ২৭৯ ভোট, সদস্য ওমর ফারুক ২৩০ ভোট, সদস্য হাজী তোফাজ্জল হোসেন ২৬০ ভোট, সদস্য মোঃ নূর নবী পারভেজ ২২৪ ভোট, সদস্য মোঃ শাহজাহান ২৭৬ ভোট, সদস্য সৈয়দ মোঃ শাহীন ২২১ ভোট, পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান সমিতির সদস্য ও ব্যবসায়ী বৃন্দ ।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ