ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-৯-২০২৬ রাত ৮:২০

মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণজমায়েতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদেক কায়েম। এতে বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল এবং ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ সংগঠনের স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে মো. আবু সাদেক কায়েম বলেন, "এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। আজ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা বাংলাদেশেই আছে।"
তিনি আরও বলেন, "আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।"
ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, "ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।" গণজমায়েতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ