ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৬-৯-২০২৬ রাত ৮:২৪

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে এলাকার যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৫টায় ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন ভূজপুর  আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম সিংহরিয়া সড়কে এই কর্মসূচি পালিত হয়। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পুলিশ প্রশাসনের সদস্যরা এই র‍্যালি ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশের বিষয়ে  ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, "মাদক আমাদের দেশ, সমাজ ও যুব সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মাদকের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না; জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"
তিনি আরও বলেন, শুধু পুলিশ প্রশাসনের একাই নয়, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে এলাকার সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সঠিক তথ্য দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান সবসময় বজায় থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

Aminur / Aminur

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান

উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন

পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা

ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর

বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন