কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
‘আলোকিত শিক্ষাই আমাদের উদ্দেশ্য’ স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে কোস্টাল মডেল কিন্ডারগার্টেনের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি ও বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তির সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
কোস্টাল মডেল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মো. মোস্তফা শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ছায়েদুল হক ভূঁইয়া, চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষক জামশেদুর রহমান কিসলু, সমাজসেবক এ এম কাশেম, হাজী রফিক উল্যাহ, সিরাজুল ইসলাম ও শিমুল। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক, নূরের চাপা, গোবিন্দ চন্দ্র, মো. বাহার মিয়া, গীতা রানী দাস, রাবেয়া বেগম এবং সাংবাদিক ইমাম উদ্দিন সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোস্টাল মডেল কিন্ডারগার্টেন অত্র অঞ্চলে নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী চিকিৎসা, প্রকৌশলসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত থেকে অবদান রাখছেন। বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে মেধা ও সাধারণ বৃত্তির সনদপত্র তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ