কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে ট্রাকচাপায় বৃদ্ধার মৃত্যু: চালক আটক
গাজীপুরের কোনাবাড়ীতে ছেলের বাসায় বেড়াতে এসে রাস্তা পারাপারের সময় বেপরোয়া ট্রাকচাপায় রেখা রানী সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকসহ চালক আব্দুল মমিনকে (৩৭) আটক করেছে পুলিশ।
নিহত রেখা রানী সূত্রধর টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ মান্দিয়া গ্রামের সনাতন চন্দ্র সূত্রধরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালের দিকে ওই বৃদ্ধা কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় ছেলের ভাড়া বাসা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ও স্বজনরা দ্রুত এগিয়ে এসে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটকে রেখে পুলিশে খবর দেন।
নিহতের নাতি বাঁধন জানান, প্রায় ১৫ দিন আগে তাঁর দাদি সাইনবোর্ড এলাকায় তাঁদের ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন। সকালে প্রয়োজনীয় কাজে রাস্তা পার হতে গিয়েই এই দুর্ঘটনার শিকার হন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করার পাশাপাশি চালক আব্দুল মমিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল