ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

মোল্লাহাটে পানের বরজের পাশ থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:২৫

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় পানের বরজের পাশ থেকে কলাগাছ ও আবর্জনা দিয়ে ঢাকা অবস্থায় মুসলিমা শেখ (৭) নামে এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার কচুড়িয়া পশ্চিম পাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। নিহত মুসলিমা ওই গ্রামের ইসলাম শেখের মেয়ে। এ ঘটনায় জড়িত সন্দেহে শেখ জাহাঙ্গীর এবং তাঁর দুই ছেলে রমজান শেখ ও আব্দুর রহমান শেখকে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৪টার দিকে মুসলিমা প্রতিদিনের মতো প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির বাইরে খেলতে যায়। এর কিছুক্ষণ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে স্থানীয়দের বিষয়টি জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ বার্তা ছড়িয়ে দেন। একপর্যায়ে সন্ধ্যার দিকে স্থানীয়রা একই এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীরের বাড়ির উঠান সংলগ্ন পানের বরজের পাশে কলাগাছের সুতা দিয়ে শক্ত করে বাঁধা ও আবর্জনা চাপা দেওয়া একটি সন্দেহজনক বস্তা দেখতে পান। পরে বস্তাটি খুলে নিখোঁজ মুসলিমার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নিহত শিশুর বাবা ইসলাম শেখ অভিযোগ করেন, অভিযুক্ত জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন এবং চাঁদা না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিলেন। চাঁদার টাকা না দেওয়ার জেরেই তাঁর নিষ্পাপ শিশু কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করে বস্তাবন্দী করা হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে শিশুটির মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা জাহাঙ্গীরের বসতঘরসহ বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ২১, তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬)। ঘটনায় জড়িত অভিযোগে জাহাঙ্গীর শেখ ও তাঁর দুই ছেলেকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে চাঁদা দাবির অভিযোগসহ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার