ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রায়পুরে সোহাগ হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে মায়ের আহাজারি, জামিনে এসে আসামীর হুমকি


নাঈম হোসেন (রায়পুর) photo নাঈম হোসেন (রায়পুর)
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:২৬

লক্ষ্মীপুরের রায়পুরে ব্যাটারিচালিত অটোরিকশাচালক সোহাগ মিঝি (২৭) হত্যার প্রায় সাত-আট মাস পার হলেও এখনো বিচার পাননি বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তাঁরা।

নিহত সোহাগ মিঝি উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের লালগাজী মিঝি বাড়ির তাজুল ইসলাম মিঝির ছেলে। মৃত্যুর প্রায় আট-নয় মাস আগে প্রবাস থেকে দেশে ফিরে তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তাঁর স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সোহাগ। দিনভর ভোটার আনা-নেওয়ার পর সন্ধ্যার দিকে মুঠোফোনে মাকে রাতে খাবার প্রস্তুত রাখতে বলেন। এরপর তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

দুই দিন পর ১৪ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পাটোয়ারী রাস্তার মাথায় রেয়ার মডেল দাখিল মাদ্রাসার সামনে একটি জমিতে সেচ দিতে গিয়ে এক কৃষক বালুর নিচে মানুষের পায়ের তিনটি আঙুল দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনেরা মরদেহটি সোহাগের বলে শনাক্ত করেন।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে পারিবারিকভাবে দাফন করা হয়।

নিহতের মা শাহিনুর বেগম ও বাবা তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, সোহাগকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বালুর নিচে চাপা দেওয়া হয়েছে। তাঁদের দাবি, এ ঘটনায় স্থানীয় মুরাদ, আরাফাত, শাহিন ও রাব্বিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাঁরা জামিনে বের হন। পরিবারের অভিযোগ, জামিনে বের হওয়ার পর তাঁদের লোকজন ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে সোহাগের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলেকে যারা হত্যা করেছে, মুরাদ, আরাফাত, শাহিন ও রাব্বির বিচার চাই। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের একটি পুত্রসন্তান আছে। এই নবজাতকের মুখের দিকে তাকিয়ে হলেও হত্যাকারীদের বিচার চাই।’

নিহতের স্বজনেরা বলেন, হত্যার প্রায় সাত-আট মাস পার হলেও তাঁরা এখনো বিচার পাননি। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন করে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু তারেক বলেন, ‘ভুক্তভোগী পরিবারকে কারা হুমকি দিচ্ছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।’

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার