ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বরিশাল আগৈলঝাড়ায় দুই হাজার দশ পিস ইয়াবাসহ চারজন আটক


এম জহির, বরিশাল  photo এম জহির, বরিশাল
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:৩০

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ শনিবার দিবাগত মধ্য রাতে মাদক বিরোধী দুটি অভিযানে দুই হাজার দশ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।
আটককৃতদের মধ্যে মেহেদী হাসান (৩৫) বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম হাওলাদারের ছেলে ও রাশেদ খান (৩৩) ঝালকাঠীর রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে। তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর অভিযানে আটককৃত মনিরুল ইসলাম (২৫) আগৈলঝাড়া উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে ও হৃদয় সন্যামত (২৫) একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে। তাদের কাছ থেকে দশ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন ও  আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে আটকৃতদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আটককৃত মেহেদী হাসান ও রাশেদ খান জানিয়েছেন, তারা গৌরনদী উপজেলার টরকী এলাকা থেকে মাদকের ডিলার হিরা মাঝির কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ক্রয় করেছেন। পরবর্তীতে তারা নিরাপদ রুট ভেবে মোটরসাইকেলযোগে গ্রাম্য রাস্তা ব্যাবহার করে আগৈলঝাড়া উপজেলার সেরাল হয়ে বরিশাল শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানিয়েছেন, সেরাল চৌরাস্তা এলাকায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে দশ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম ও হৃদয় সন্যামতকে আটক করেন। ওই অভিযান থেকে ফেরার পথে বেপরোয়াগতির মোটরসাইকেলকে গতিরোধ করতে চাইলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে ধাওয়া করে মেহেদী ও রাশেদকে আটক করা হয়। পরে ওই দুই যুবকের শরীর তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। 
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত মেহেদী ও রাশেদ জানিয়েছেন, গৌরনদীর মাদকের ডিলার হিরা মাঝির কাছ থেকে তারা এসব ইয়াবা ট্যাবলেট পাইকারি দামে

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা