ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

খোয়া ফেলেই ঠিকাদার লাপাত্তা: ঘোড়াঘাটে সড়কের কাজ অসমাপ্ত রেখে জনদুর্ভোগ, পুনরায় দরপত্রের দাবি


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:৩১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গুরুত্বপূর্ণ রানীগঞ্জ বাজার মন্দির মার্কেট থেকে গুড়হাটি মোড় হয়ে নুনদহঘাট পর্যন্ত সড়কের সংস্কারকাজ অর্ধসমাপ্ত রেখে ঠিকাদার লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে সড়কে কেবল খোয়া ফেলে রাখায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে, যার ফলে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক ও সাধারণ পথচারীরা। এ অবস্থায় পূর্বের চুক্তি বাতিল করে পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত সড়কটি নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, রানীগঞ্জ বাজার মন্দির মার্কেট থেকে নুনদহঘাট সেতু পেরিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলা সীমান্ত পর্যন্ত প্রায় সোয়া চার কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ৭৮ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রায় দুই বছর আগে দরপত্র প্রক্রিয়া শেষে দিনাজপুরের বীরগঞ্জের মেসার্স মা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। কিন্তু পুরনো পিচ অপসারণ ও নামমাত্র কিছু খোয়া ফেলার পর রহস্যজনক কারণে কাজ পুরোপুরি বন্ধ করে ঠিকাদার গা ঢাকা দেন। সরেজমিনে দেখা গেছে, সংস্কার না হওয়ায় যানবাহনের চাপে খোয়া উঠে গিয়ে পুরো সড়কটি দেবে গেছে এবং দুই পাশ ভেঙে সরু হয়ে পড়েছে। কৃষিপণ্য পরিবহন, রোগী পরিবহন এবং নিত্যদিনের যাতায়াতে এখন অতিরিক্ত ভাড়া ও চরম ভোগান্তি গুনতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয় শিক্ষক মো. মাসুদুর রহমানসহ এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলেও ঠিকাদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ব্যবহার ও কাজের স্থবিরতার কারণ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা। এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, সড়কের বর্তমান অবস্থা যাচাই করে ঠিকাদারের বিরুদ্ধে চুক্তি ও সরকারি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদারকি করা হচ্ছে। বর্তমান ঠিকাদার কাজ শেষ না করলে দ্রুত চুক্তি বাতিল করে পুনঃবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে যাতে জনগণের এই দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটে।

এমএসএম / এমএসএম

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম