ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:৩৩

চট্টগ্রামের পটিয়ায় মসজিদের মোতোয়ালির ওপর হামলার অভিযোগ উঠেছে দক্ষিণ জেলা যুবদলের এক নেতার বিরুদ্ধে। শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার মোতোয়াল্লি আবু ছিদ্দিক (৫৬) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাজী আবদুস সাত্তারের ছেলে। তিনি হামলায় আহত হয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৬ নম্বর ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার জামে মসজিদের একটি দোকানের ভাড়া নিয়ে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর সঙ্গে মোতোয়াল্লি আবু ছিদ্দিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় আবু ছিদ্দিককে কিল-ঘুষি মারার অভিযোগ ওঠে। এতে তিনি রক্তাক্ত আহত হন।

আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তাঁর এক সহযোগীর নেতৃত্বে তাঁর ওপর হামলা চালানো হয়েছে। মসজিদের দোকানের ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, মোতোয়াল্লি অতর্কিতভাবে তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি আবু ছিদ্দিককে কোনো ধরনের কিল-ঘুষি মারেননি। বরং রিকশার সঙ্গে ধাক্কা লেগে আবু ছিদ্দিক আহত হয়েছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনাটি তাঁর জানা নেই। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগও পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম