কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টানা ছয় ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। কিশোর গ্যাং ও কিশোর অপরাধীদের আনাগোনা এবং বখাটেদের উৎপাত রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় নেওয়া হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যেই নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার
১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত
চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী
শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা
রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য
কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪