ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:৩৭

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী পর্যটন মেলার উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের সম্মুখে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।
এবারের মেলায় রাঙ্গামাটির স্থানীয় কৃষি ও হস্তশিল্পের প্রায় ৫০টি স্টল বসেছে। প্রতিবারের মতো এবারও পাহাড়ি নারীদের উৎপাদিত ঐতিহ্যবাহী পণ্যের পসরা নিয়ে বসেছেন নারী উদ্যোক্তারা, যা মেলায় আগত পর্যটক ও স্থানীয়দের আকৃষ্ট করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, “পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে লক্ষ্যে আমরা এই মেলার আয়োজন করেছি। এই মেলাতে স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে পসরা বসিয়েছে।
চেয়ারম্যান বলেন, আমাদের নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব প্রচেষ্টায় অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো, সেই ক্ষেত্রে তারা নিজের উদ্যোগেই কিন্তু এই কাজগুলি। এই প্রোডাকশনগুলি কেউ তৈরি করছে, কেউ মার্কেটিং করে তৈরি করার পরে এরা বানিজ্যিক ভাবে সুযোগটা পাচ্ছে না। আমাদের মূল উদ্দেশ্য হলো তাদেরকে বানিজ্যিক ভাবে সুযোগের ব্যবস্থা করে দেওয়া। 
তিনি বলেন, আমরা এর মাধ্যমে চেষ্টা করব বিসিকসহ আমাদের যে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলো আছে, সবাইকে নিয়ে একটা মার্কেট চেইন তৈরি করে আমরা এই প্রোডাক্টগুলো যাতে সারা রাঙ্গামাটিসহ সারা বাংলাদেশে এবং আমাদের ইন্টারন্যাশনালে যাতে আমরা রপ্তানী করতে পারি, এজন্যই কিন্তু তাদেরকে সহযোগিতা করা, তারা যাতে কর্মসংস্থান সৃষ্টি করে রাঙ্গামাটিতে একটা নিজস্ব শিল্পের, বিশেষ করে কুটির শিল্পের যে একটা সম্ভাবনাময় খাত, এটাকে এগিয়ে নিয়ে যাবে এবং সেই সাথে এই খাতটা আমাদের পর্যটনের ক্ষেত্রে যাতে সহযোগিতা করতে পারে, এজন্যই কিন্তু এই আয়োজন এবং তাদের সহযোগিতা এবং সাফল্য কামনা করছি।
তিনি বলেন, আগামী দিনে আমাদের পর্যটন শিল্পের বিকাশে এবং পাহাড়ের উৎপাদিত পণ্য সামগ্রী যাতে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানী করা যায় সেই দিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। আগামী কিছু দিনের মধ্যে এই সুফল পার্বত্য অঞ্চলের মানুষ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক আহবায়ক শ্বাশৎ চাকমা রিংকু, অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নন্দিতা দাশ এবং রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা প্রমুখ। 
মেলাটি স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতের প্রসারে নতুন মাত্রা যোগ করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করছেন।

এমএসএম / এমএসএম

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম