ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ১:৪৩

চাঁপাই প্রেসক্লাবের নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজ-এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. আখতারুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের সময়-এর জেলা প্রতিনিধি মো. জমশেদ আলী। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুর মন্ডল মার্কেটে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
এ নিয়ে মো. আখতারুজ্জামান সভাপতি পদে এবং মো. জমশেদ আলী সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন। নবনির্বাচিত এ কমিটি তিন বছর মেয়াদে ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত চাঁপাই প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি আল-আমিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক ঢাকার ডাক-এর জেলা প্রতিনিধি সোহেল রানা এবং অর্থ সম্পাদক দৈনিক আমার সময়-এর জেলা প্রতিনিধি মো. ইসমাইল।
সাধারণ সভায় প্রেসক্লাবের সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথা গণমাধ্যমে আরও দায়িত্বশীলভাবে তুলে ধরতে চাঁপাই প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএসএম / এমএসএম

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত

চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ,সাধারণ সম্পাদক জমশেদ আলী

শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্ঠে রাজমিস্ত্রীর মৃত্যু

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সভা

রাঙ্গামাটিতে পর্যটন মেলা শুরু: নারী উদ্যোক্তাদের পণ্যে প্রাণচাঞ্চল্য

কুমিল্লায় ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪

‘জিন সাপ’ আতঙ্কে শালিখার ছান্দড়া গ্রাম