ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ২:১৮

ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলুর দোকান সংলগ্ন কাজীর খাল থেকে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে আকস্মিক ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়েছে একটি মাছ ধরা ট্রলার। এ সময় ট্রলারে থাকা ছয় জেলে নদী সাঁতরে চরজমিন কালির চরে গিয়ে বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচেছেন।

‎রবিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মাঝি আব্বাসের নেতৃত্বে ইউসুফ, সবুজ, সোহেল, আল-আমীন ও নিরব পাটোয়ারীসহ ছয় জেলে মাছ ধরা ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ শিকারে যান। পরে শিপচরের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। একপর্যায়ে নদী উত্তাল হয়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হলে ঢেউয়ের আঘাতে ট্রলারটি লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় জীবন বাঁচাতে ছয় জেলে নদীতে নেমে সাঁতরে চরজমিন কালির চরে পৌঁছান। পরে তারা বনের গাছে আশ্রয় নেন। সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে খবর পাঠালে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার ২ দিন পর করেন।

‎ট্রলার মাঝি আব্বাস বলেন, ঝড়ের সময় নদী প্রচণ্ড উত্তাল হয়ে যায়। প্রবল ঢেউয়ের আঘাতে ট্রলারটি লণ্ডভণ্ড হয়ে গেলে জীবন বাঁচাতে আমরা নদীতে নেমে সাঁতরে চরে উঠি এবং বনের গাছে আশ্রয় নিই। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা এসে আমাদের উদ্ধার করে নিয়ে যায়। এবং জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মাছ ধরা ট্রলারটির সন্ধানে খোঁজাখুঁজি করে চরজমিন কালির চরের বনের মধ্যে ট্রলারটির সন্ধান পাওয়া যায়। এরপর একটি স্টিলবডি জাহাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ট্রলারটি উদ্ধার করে নিয়ে আসা হয়।

‎ট্রলার মালিক মো. মফিজ বলেন, ঝড়ে ট্রলারটির প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে আড়ত মালিকের দেনা ও এনজিওর ঋণ রয়েছে। নতুন করে আরেকটি ট্রলার তৈরি করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। তাই ক্ষয়ক্ষতি বিবেচনা করে সরকারের কাছে সহযোগিতা চাই।

‎স্থানীয় চরকচ্ছপিয়া মৎস্য ঘাটের সভাপতি মো. আনচার বলেন, হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি লণ্ডভণ্ড হওয়ায় জেলেরা বড় ধরনের বিপদের মধ্যে পড়েছিলেন। তবে তারা নিরাপদে উদ্ধার হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। ক্ষতিগ্রস্ত ট্রলারটি মেরামত করে জেলেরা যাতে আবার মাছ ধরার কাজে ফিরতে পারেন, সে জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।

‎চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আবেদন করলে ক্ষতিগ্রস্ত জেলে ও নৌকার বিষয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত