ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ২:২৮

চট্টগ্রামের পটিয়ায় মো. আরিফ (৪৮) নামে যুবলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়া পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফ ওই এলাকার আবু জাফরের ছেলে। পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় যুবলীগের কার্যক্রম সংগঠিত করার অভিযোগে আরিফের বিরুদ্ধে তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে পটিয়া থানার এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইদগাঁও এলাকায় অভিযান চালিয়ে আরিফকে গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব