মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক মানব পাচার চক্রের কথিত হোতা বিশু মণ্ডলকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। পুলিশের দাবি, বিশু মণ্ডল ও তার সহযোগীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ পর্যন্ত ৮০০-এর বেশি মানুষকে বিদেশে পাঠিয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশু মণ্ডল স্থানীয়ভাবে ‘বিশু গ্যাং’-এর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মানবপাচার, মাদকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তাদের বিদেশে পাঠানোর সঙ্গে বিশু মণ্ডলের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যমতে, তার মাধ্যমে এ পর্যন্ত ৮০০-এর বেশি মানুষ বিদেশে গেছেন। তবে এসব ব্যক্তির কতজন বৈধ প্রক্রিয়ায় এবং কতজন অবৈধ পথে বিদেশে গেছেন, তাদের কাছ থেকে কী পরিমাণ অর্থ নেওয়া হয়েছে এবং মানবপাচারের সঙ্গে চক্রটির কী ধরনের সম্পৃক্ততা ছিল—এসব বিষয় খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।শনিবার রাতে বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে বিশু মণ্ডলকে গ্রেপ্তারের পর তাকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে বিশু মণ্ডল গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানবপাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত, তাদের সহযোগী ও নেটওয়ার্কের বিষয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার