রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে মো. মোকলেছুর রহমানের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, মুঠোফোন, স্বর্ণালংকারসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোকলেছুর রহমানের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তাঁর ভাতিজা মেরাজুল ইসলাম চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা ছুটে এসে কয়েকটি গভীর নলকূপের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।
তবে এর আগেই আগুনে বসতঘরটির টিনের চালাসহ ঘরে থাকা আসবাবপত্র, ফ্রিজ, মুঠোফোন ও স্বর্ণালংকার পুড়ে যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী শেখ এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আকবর আলী।
এমএসএম / এমএসএম
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার