তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের উত্তরতম জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং তেঁতুলিয়াকে পর্যটননগরী হিসেবে ঘোষণার দাবিতে নানা কর্মসূচি পালিত হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেতুলতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন,জিয়া পরিষদের আব্দুল জব্বার,এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরান, ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, ভ্যানচালক সমিতির সভাপতি মনসুর আলী, সাংবাদিক আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম, খাদেমুল ইসলামসহ স্থানীয় পর্যটন উদ্যোক্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শোভাযাত্রাটি তেঁতুলিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইএসডিওর ইকো মহানন্দা কটেজ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
তেঁতুলিয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি এসকে দোয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রনি মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান, জিয়া পরিষদের আব্দুল জব্বার, এমপি প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, ইএসডিওর প্রোগ্রাম ম্যানেজার মো. লিটন, বাঁশের ছাউনি রিসোর্টের পরিচালক আবু সালেহ ইমরানসহ পর্যটন সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন গন্তব্য। মেঘ ছোঁয়া কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য, সমতলের বিস্তীর্ণ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন এবং সমৃদ্ধ লোকসংস্কৃতি তেঁতুলিয়াকে দিয়েছে স্বতন্ত্র পরিচিতি।
তাঁরা আরও বলেন, শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, তেঁতুলিয়ার রয়েছে ঐতিহাসিক ও ভৌগোলিক গুরুত্বও। বাংলাবান্ধা চার-দেশীয় স্থলবন্দর, শতবর্ষী তেঁতুলগাছ, ডাকবাংলো পিকনিক কর্নারসহ বিভিন্ন দর্শনীয় স্থান দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করে। পর্যটন খাতের পরিকল্পিত উন্নয়ন হলে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা তেঁতুলিয়া উপজেলাকে ‘পর্যটননগরী’ হিসেবে ঘোষণার দাবি জানান। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারি সহায়তা, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টায় তেঁতুলিয়া দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা
অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি
সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?
ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত
তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি
রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা
মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার
চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার