ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ২:৩১

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে এবং বিভিন্ন সরকারি দপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। সভায় ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের পর্যটন খাত অত্যন্ত সম্ভাবনাময়। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নদ-নদী, পাহাড়, বনাঞ্চল, গ্রামীণ জীবনধারা এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে পরিকল্পিতভাবে পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করা গেলে এ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ময়মনসিংহের পর্যটন সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। জেলার ঐতিহাসিক স্থাপনা, সাংস্কৃতিক ঐতিহ্য, ব্রহ্মপুত্র নদ, মুক্তাগাছার জমিদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্মৃতিবিজড়িত স্থানসহ বিভিন্ন দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থানের কথা তুলে ধরে এগুলোকে পরিকল্পিতভাবে পর্যটন নেটওয়ার্কের আওতায় আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগণ, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও তরুণ প্রজন্মকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের পর্যটন সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং টেকসই পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারও আলোচনায় পর্যটন খাতের উন্নয়নে পরিকল্পিত নগরায়ণ, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি ময়মনসিংহের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোকে আরও আকর্ষণীয় ও পর্যটকবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস পালিত

তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন, পর্যটননগরী ঘোষণার দাবি

রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ২ লাখ টাকা

মুকসুদপুরে মানবপাচার চক্রের হোতা বিশু মণ্ডল গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার

চরফ্যাশনে দূর্ঘটনার শিকার হওয়া ৬ জেলে জীবিত উদ্ধার

১১ শিক্ষকের পদ শূন্য, ৪১৩ শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত