ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাপে কাটা তারিফের মৃত্যু: অ্যান্টিভেনম থাকার পরও কেন রেফার?


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৯-২০২৬ দুপুর ৩:১১
মশারির ভেতর ঢুকে সাপের কামড়। এরপর জীবন বাঁচাতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটেছেন স্বজনরা। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাভার, সাভার থেকে ঢাকার হাসপাতাল—এভাবে চিকিৎসার জন্য ছোটাছুটির পর শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় নবম শ্রেণির শিক্ষার্থী তারিফ হোসেনের।
ঘটনাটি শুধু একটি পরিবারের সন্তান হারানোর বেদনা নয়, সাপে কাটা সংকটাপন্ন রোগীর জরুরি চিকিৎসা ও রেফার ব্যবস্থাপনা নিয়েও সামনে এনেছে প্রশ্ন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ধামরাইয়ের বাঠুলিয়া গ্রামে মশারির ভেতর থাকা অবস্থায় সাপের কামড়ের শিকার হয় ১৪ বছর বয়সী তারিফ। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম থাকার পরও তারিফকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
এরপর শুরু হয় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি।
প্রথমে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।
স্বজনদের অভিযোগ, এভাবে হাসপাতাল পরিবর্তনের মধ্যেই চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় পার হয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরও প্রায় দুই ঘণ্টা চিকিৎসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে বলে দাবি পরিবারের। পরে তারিফের বাবা সুমনের পরিচিত এক পুলিশ কর্মকর্তার সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা শুরু হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বলে পরিবারের দাবি।
শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারিফ।
নিহত তারিফ হোসেন ধামরাই উপজেলার বাঠুলিয়া গ্রামের মো. সুমনের ছেলে। সে কালামপুর জনতা মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
 
তবে রোগী রেফারের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহমিদুল হক তিতাস।
তার ভাষ্য, তারিফের রক্ত পরীক্ষা করা হয়েছিল। সেখানে রক্ত জমাট বাঁধার বিষয়টি পাওয়া যায়নি। রোগীর স্বজনেরা এটিকে দাঁড়াশ সাপের কামড় বলে জানিয়েছিলেন। অ্যান্টিভেনম দেওয়ার বিষয়েও তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল।
ডা. তিতাস বলেন, অ্যান্টিভেনম প্রয়োগের পর অনেক সময় পার্শ্বপ্রতিক্রিয়া বা রিঅ্যাকশন হতে পারে। হাসপাতালের প্রোটোকল অনুযায়ী রোগীকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা না দিয়ে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।
তিনি আরও দাবি করেন, পরিবারের সদস্যরাই দ্রুত উন্নত চিকিৎসার জন্য রোগীকে রেফার করার অনুরোধ করেছিলেন। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তারিফকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। এ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টও সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি