খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জীপ (চাঁদের গাড়ি) খাদে চালক নিহত হয়েছে। আলুটিলা সাপমারা এলাকায় রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালের এ দুঘর্টনা ঘটে। নিহত জীপ চালকের নাম চন্দন দত্ত। তিনি খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক ( বসুন্ধরা এলাকার বাসিন্দা) অমূল্য দত্তের বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানান, খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা আসার পথে আলুটিলা সাপমারা এলাকায় পৌঁছলে গাড়িটি এ দুর্ঘটনায় পতিত হয়। সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারা যাওয়ার যাচ্ছিল জীপটি। এরই মধ্যে সাপমারা এলাকায় গেলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।
নিহতের চাচা বাবুল দত্ত জানান,নিহত জীপ চালক আবুল খায়ের কোম্পানির ডিলার (এসএস ট্রেডার্স) স্বত্বাধিকারী শিপসংকর দে'র গাড়ি চালাতেন।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, আজ রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে। গাড়িটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। এক জনের লাশ উদ্ধার করে মাটিরাঙ্গা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
মাটিরাঙ্গা থানায় কর্মরত ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মোবারক হোসেন জানান, দুপুর ১টার দিকে লাশ পাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত জায়গা গভীর। জীপ চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না বলেন,অপমৃত্যু মামলা হবে। একই সাথে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান আছে বলে তিনি নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক
পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার
ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা
নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার
সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই
যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ
খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত
মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা