ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ
পাবনার ঈশ্বরদীতে দীর্ঘদিনের ক্রয়কৃত ও ভোগদখলীয় বসতবাড়ির সীমানা প্রাচীর ভেঙে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শামীম আহমেদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামীম আহমেদ অভিযোগ করেন, প্রায় ৩০ বছর আগে জমি কিনে তাঁরা বাড়িঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস ও ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি প্রতিপক্ষ আসাদ গং কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে তাঁদের বাড়ির সীমানা প্রাচীর ও আঙিনায় ভাঙচুর চালিয়ে জমি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও প্রতিপক্ষ আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বারবার হামলা ও ভাঙচুর অব্যাহত রেখেছে। এ ছাড়া জমি ছাড়তে পরিবারের সদস্যদের প্রতিনিয়ত বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ভুক্তভোগী ইসরাইল হোসেন মণ্ডলের পরিবারের সদস্যরা জানান, তাঁরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না; বরং শান্তিপূর্ণ ও আইনি কাঠামোর মধ্যে থেকে সমস্যার সুষ্ঠু সমাধান নিশ্চিত করতে চান। এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে হামলা ও ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারের সদস্যরা।
এমএসএম / এমএসএম
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা