লোহাগড়া পৌরসভা নির্বাচন
আ লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কারের সুপারিশ
আসন্ন লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় আশরাফুল আলমকে দল থেকে বহিস্কারের সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া রাম নারায়ন পাবলিক লাইব্রেরী হল রুমে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।আশরাফুল আলম বর্তমান লোহাগড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং যুবলীগের সভাপতি ।সংবাদ সম্মেলনে মুন্সি আলাউদ্দীন বলেন, গত ১৩ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের ৯ সদস্য বিশিষ্ট কমিটির এক জরুরী সভায় তাকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। একই সাথে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য নড়াইল জেলা আওয়ামীলীগকে লিখিত সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানান, দলের শৃঙ্খলা ভঙ্গ করে কেউ বিদ্রোহী প্রার্থীর সাথে কাজ করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিকদার আজাদ রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম সম্পাদক শেখ সিহানুক রহমান, সাজ্জাদ হোসেন মুন্না, সলিমউল্লাহ পাপ্পু, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বনি আমিন, সম্পাদক জাকির হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।উল্লেখ্য আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমানকে দলের মনোনয়ন দেওয়া হয়েছে এবং তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং যুবলীগের সভাপতি বর্তমান মেয়র আশরাফুল আলম। তিনি জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied