আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাত বছর বয়সী শিশু মাহিদা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে 'দক্ষিণ তারুয়া একতা শক্তি সংগঠন'-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি আশুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আশুগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন। দক্ষিণ তারুয়া একতা শক্তি সংগঠনের আহ্বায়ক কিশোর চৌধুরী ও সমন্বয়ক নিলয় আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের মুখপাত্র রায়হান আহমেদ রবিন, রাব্বিন চৌধুরী, সোহেল আহমেদ, দেলোয়ার আহমেদ, তাজিম, কাইয়ূম, রিপন, বাবু, রুবেল ও হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা শিশু মাহিদার ওপর চালানো বর্বরোচিত নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর শোক প্রকাশ করেন। বক্তারা বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা নিষ্পত্তি করে গ্রেপ্তারকৃত জাহিদুলের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন পাশবিকতার শিকার হতে না হয়। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তাঁরা।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত জাহিদুলকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এমএসএম / এমএসএম
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা