পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
পিরোজপুরের নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। অপরাধ দমনে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীসহ যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজাসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন তিনি। সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন, মুনিরুজ্জামান নাসিম আলী, এস এম রেজাউল ইসলাম শামীম, হাসান মামুন, জিয়াউল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা